চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-১০ ২০:২৩:১৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে  ১ কেজি ৯০০ গ্রামে গাঁজা ও একটি মোটরসাইকলেসহ মো: আলিউল (২২) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। সে শিবগঞ্জের শেখটোলা গ্রামের সেনাউল হকের ছেলে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গত বুধবার(৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় শিবগঞ্জের  নয়ালাভাঙ্গা ইউনিযনের রানীহাটী এলাকায়  অভিযান চালিয়ে আলিউলকে গ্রেপ্তার করা হয়।
 র‌্যাব জানায়,গ্রেপ্তার ব্যাক্তি একজন মাদক কারবারি সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সরবরাহে জড়িত। মাদকের একটি চালান সরবরাহের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্বপরিকল্পিত অভিযান চালিয়ে ঘটনাস্থলে অবস্থান নেয় র‌্যাবের একটি দল। এক পর্যায়ে ওই মোটরসাইকেলটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় সেটির গতিরোধ করে আলিউলের হেফাজতে   ১ কেজি ৯ শত গ্রামে গাঁজা পাওয়া গেলে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।