চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল ফিতর ্উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন প্রায় ২ হাজার ৩শ মানুষের মাঝে নতুন পোষাক,খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেছে। সোমবার (৮এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ইংলিশ স্কুলে ২শ দরিদ্র মানুষের মাঝে উন্নতমানের খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসবের মধ্যে রয়েছে পোলাউ চাল,মসুর ডাল, সয়াবিন তেল,পেঁয়াজ, আলু, সেমাই,ল্াচ্ছা সেমাই, নুডলস.মসলা,জিরা,কিসমিস,গুঁড়া দুধ, বুঁদিয়া, লবন ও লাক্স সাবান। এছাড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষা ও চিকিৎসা সহায়তার জন্য আবেদনকারীর মাঝে ৭ লক্ষ ৪৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-আলম,সদর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাছমিনা খাতুন প্রমুখ। জেলা প্রশাসক বলেন, এবার পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার প্রায় ২ হাজার ৩শ মানুষের মাঝে জেলা প্রশাসন প্রধানমন্ত্রীর পক্ষে নতুন পোষাক,খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছে।