গোলাপগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা শাখা।সোমবার গোলাপগঞ্জ উপজেলার পৃথক পৃথক স্থানে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০লক্ষ টাকার ঢেউটিন বিতরণ করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিন এর সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট সেক্রেটারী এহতেশামুল আলম জাকারিয়ার পরিচালনায় ফুলবাড়ী, ঢাকাদক্ষিণ, আমুড়া ইউনিয়ন ও গোলাপগঞ্জ পৌরসভায় পৃথক ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামেরো কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণের ভারপ্রাপ্ত আমীর ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা দক্ষিণের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।গোলাপগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্থদের পাশে গোলাপগঞ্জ উপজেলা জামায়াত
গোলাপগঞ্জে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা শাখা। গতকাল রোববার গোলাপগঞ্জ উপজেলার পৃথক পৃথক স্থানে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ১০লক্ষ টাকার ঢেউটিন বিতরণ করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা জমির উদ্দিন এর সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট সেক্রেটারী এহতেশামুল আলম জাকারিয়ার পরিচালনায় ফুলবাড়ী, ঢাকাদক্ষিণ, আমুড়া ইউনিয়ন ও গোলাপগঞ্জ পৌরসভায় পৃথক ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামেরো কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা দক্ষিণের ভারপ্রাপ্ত আমীর ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা দক্ষিণের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর আমীর মাওলানা আব্দুল খালিক, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণের সহ-সভাপতি ও বাদেপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আজিজ, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার রশীদ আহমদ, রাসেল আহমদ, উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি কুতুব উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন জামায়াতের সভাপতি শামসুল ইসলাম, ফুলবাড়ী ইউনিয়ন সেক্রেটারী ছালিক আহমদ, ফুলবাড়ী ইউনিয়নের সাবেক মেম্বার হাবিবুর রহমান প্রমুখ।