সন্ত্রাসীদের হামলায় নিহত বিএনপি নেতার পরিবারকে শেখ ইকবাল হোসেনের আর্থিক সহায়তা প্রদান

  • শেখ বদর উদ্দিন
  • ২০২৪-০৪-০৮ ২১:০৪:১৪
image

ফুলবাড়ীগেট  প্রতিনিধি ঃ  ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়নের পাইক গ্রাম কসবা এলাকার  কাজী আবু মোকাররম ফজলুল বারী এতিমখানা জামে মসজিদে সোমবার ইফতার অনুষ্ঠান শেষে ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন এক মতবিনিময় সভায় যোগদান করেন। এসময় তার সাথে ছিলেন ফুলতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শেখ সিরাজুল ইসলাম মিন্টু, কাজী জাকারিয়া হোসেন, কাজী ওয়াহিদ, কাজী সাধু, খোন্দকার তরিকুল ইসলাম প্রমুখ । এ সময় দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আল-আমিন। মতমিনিময় সভা শেষে ভাটপাড়া খেয়াঘাট ও শিকির ঘাট এলাকার সর্বস্তরের মানুষের সাথে আলোচনা ও মতবিনিময় করেন। এছাড়া তিনি খুলনায় তারুণ্যের সমাবেশে যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলায় নিহত পাইকগ্রাম কসবার বিএনপি নেতা জিকোর দুই সন্তান সানজিদা আক্তার তোয়া( ৯) ও কাঞ্জিতা আক্তার তাহা(৪) কে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান করেন।