কোম্পানীগঞ্জে জাতীয় পার্টির দোয়া ও ইফতার মাহফিল

  • ইমাম হোসেন খাঁন :
  • ২০২৪-০৪-০৭ ২৩:২৫:২৭
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা এবং বসুরহাট ও কবিরহাট পৌরসভা জাতীয় পার্টির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে বসুরহাট বাজারের খাজা মার্কেটে জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও নোয়াখালী-৫ আসনের প্রধান সমন্বয়কারী  ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ। বিশেষ ছিলেন নোয়াখালী জেলা জাতীয় পার্টি সহ-সভাপতি হাকীম মোহাম্মদ শহীদ উল্যাহ,বসুরহাট পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মাহবুব জামিল মাসুম, সাধারণ সম্পাদক মহিবুল হক নাহিদ প্রমূখ।
এসময় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার নেতা-কর্মীদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়।