ফটিকছড়িতে শিল্পপতি মুজিবুল হক মজুমদারের ঈদ উপহার বিতরণ

  • হাসান মেহেদী:
  • ২০২৪-০৪-০৭ ২২:৪৫:১৩
image

ফটিকছড়ির হেয়াকোতে বিশিষ্ট সমাজসেবক ও শিল্পপতি মুজিবুল হক মজুমদারে পক্ষ থেকে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দিতে আজ রবিবার সকালে মুজিবুল হক মজুমদারের মালিকানাধীন মজুমদার রাবার কারখানার সামনে দুস্তদের মধ্যে  ঈদ উপহার হিসেবে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়। আসেপাশের বিভিন্ন এলাকার  নয় শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় তুলে দেন মজুমদার রাবার বাগানের চেয়ারম্যান মুজিবুর হক মজুমদার। এসময় উপস্থিত ছিলেন মজুমদার রাবার বাগানের পরিচালক রাসেল মজুমদার, রুবেল মজুমদার, জুয়েল মজুমদার, মজুমদার রাবার বাগানের ব্যবস্থাপক আলতাফ হোসেন প্রমুখ। এসময় মজুমদার রাবার বাগানের চেয়ারম্যান মুজিবুল হক মজুমদার বলেন,  ইসলামের অন্যতম বিধান যাকাত। এই যাকাত গরীবদের অধিকার। এই এলাকার অধিকাংশ মানুষ গরীব। তারা ঈদে নতুন কাপড় সংগ্রহ করতে পারেন না। আমি তাই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় দুস্তদের মধ্যে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। তিনি সমাজের বিত্তবানদের  অভাবী মানুষের  সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানান।