ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানী ৪ নং ওয়ার্ড কৃষক লীগের উদ্যোগে ছাতিয়ানী দক্ষিণপাড়ায় অস্থায়ী কার্যালয়ে কৃষক লীগের সভাপতি মোঃ লিটন হাওলাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ হায়দার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় এর ম্যানেজিং বোর্ডের সভাপতি এবং আসন্ন ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শেখ আবিদ হোসেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ.ম লিয়াকত আলী, আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম ছোট্ট, বিল্লাল হোসেন, সিরাজ মোল্লা, হান্নান মোল্লা, ইউনুস সরদার, কুদ্দুস সরদার, রবিউল সরদার, মনিরুল বিশ্বাস, কামরুল আকঞ্জি, জাফর খান, রফিকুল গাজী, মুসা খান, কামরুল মোল্লা, টুকু সরদার, ইয়াসিন সরদার,সাইফুল ইসলাম সহ আওয়ামী লীগ, কৃষক লীগের অঙ্গ সংগঠন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । পরিচালনা করেন মোঃ আওছাফুল ইসলাম।