কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের ঈদ উপহার পেলেন ৫ হাজার মানুষ

  • ইমাম হোসেন খাঁন
  • ২০২৪-০৪-০৭ ২১:১২:১৮
image

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫ হাজার অসহায়-দুঃস্থ মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। চরএলাহী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক স্বঅর্থায়নে এ ঈদ উপহার বিতরণ করেন।
রোববার সকালে চরএলাহী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ফখরুল ইসলাম রাহাত।এসময় ঈদ উপহার হিসেবে শাড়ি-লুঙ্গি, সেমাই-চিনি, চাউল, নগদ অর্থসহ শিশুদের হাতে তুলে দেয়া হয় ঈদের পোষাক।
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল হক, আওয়ামী লীগ নেতা আবদুল মালেক, সাহাব উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম, যুবলীগ নেতা শেখ বেলালসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।