চবি উপাচার্যের সাথে আইসিএমএ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- খন্দকার মোয়াজ্জেম হোসেন
-
২০২৪-০৪-০৭ ১২:৩৬:১৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আবু তাহের এর সাথে আইসিএমএ নেতৃবৃন্দ ০৪ এপ্রিল ২০২৪ সকাল ১০:৩০ টায় চবি উপাচার্য দপ্তরে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় আইসিএমএ বাংলাদেশ এর প্রেসিডেন্ট চবি হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ, সিবিসি’র চেয়ারম্যান প্রদীপ পাল এফসিএ, এফসিএমএ, ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ শহিদ এফসিএ, এফসিএমএ এবং আইসিএমএ চট্টগ্রাম শাখার সহকারী পরিচালক মোহাম্মদুল হক উপস্থিত ছিলেন।