চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ও শিবগঞ্জ উপজেলায় মহানন্দা ও পদ্মা’র শাখা পাগলা নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার(৬ এপ্রিল) দুপুরে ঘটনাগুলো ঘটে। তিনজনই ৫ম শ্রেনীর শিক্ষার্থী ছিল। এরা হল ভোলাহাটের গোলাহবাড়ী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রাধানগর কলোনীর মো. সুবোধ শেখ ওরফে সুবেধ মিস্ত্রীর ছেলে আজিজুল হক (১২) ও একই এলাকার আব্দুল কাদেরের ছেলে মো. জিহাদ(১০) এবং শিবগঞ্জের নয়ালাভাঙ্গা রানীহাটী কর্মকারপাড়া গ্রামের রুপকুমার কর্মকারের মেয়ে প্রিয়াংকা কর্মকার(১১)।
পরিবার, ফায়ার সার্ভিস ও পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির অদূরে ভোলাহাটের গোহালবাড়ি গুজরঘাটে (বজরাটেক,মুন্সিগঞ্জ) মহানন্দা নদীতে গোসল করতে নামে একই এলাকার ৩ জন শিশু সহ ৪ শিশু। গোসলের সময় নদীর গভীর একটি গর্তে তলিয়ে যায় আজিজুল ও জিহাদ। তাদের সঙ্গে থাকা শামীম(৯) নামে এক শিশু নিজে ডুবে যাওয়া থেকে বেঁচে উঠে এসে পরিবারকে খবর দিলে নদীতে ডুবে যাওয়া দুই শিশুর উদ্ধার তৎপরতা শুরু হয়। দুপুর পৌনে ২টার দিকে প্রথমে জিাহাদকে উদ্ধার করে পরিবারের সদস্য ও স্থানীয়রা।পরে ভোলাহাট ফায়ার সার্ভিস ষ্টেশন সদস্যরা বিকেল পৌনে ৩টার দিকে উদ্ধার করে আজিজুলকে।
ভোলাহাট ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার ফরিদ হোসেন বলেন, দুজনকেই উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ভোলাহাট থানার উপ-পরিদর্শক(এসআই) মকবুল হোসেন বলেন, জিহাদ ও আজিজুল ঘনিষ্ঠ প্রতিবেশী। তারা গোহালবাড়ি কানারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীতে পড়ত।
এদিকে শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মোজম্মেল হোসেন বলেন, শনিবার সকাল সাড়ে ১১টার দিকেক প্রিয়াংকা নিজ গ্রাম থেকে বড় বোন ও দাদিকে সাথে নিয়ে শিবগঞ্জের তক্তিপুরে মহাশশ্মাণ সংলগ্ন পাগলা নদীতে ধর্মীয় ¯œানে আসে। এর এক পর্যায়ে সে ডুবে গেলে স্বজনদের চিৎকারে আশপাশের ¯œানে আসা অন্য ভক্তরা এগিয়ে এসে তাকে দ্রত উদ্ধার করে উপজেলা ¯া^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। প্রিয়াংকা রানীহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্রী ছিল।
এসব ঘটনায় মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। এসব ঘটনায় সংশ্লিস্ট থানায় পৃথক অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।