চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর পৌর সুপার মার্কেট (রহনপুর পৌর আধুনিক বহুতল মার্কেট) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার(৬এপ্রিল) বিকালে কাজ উদ্বোধণ করেন স্থানীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ,জ¦ালানী ও খনিজ সম্পদ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান জিয়াউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, প্যানেল মেয়র জাহানারা পারভীন, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান জেম, ব্যবসায়ী মুসা মার্চেন্ট প্রমুখ। প্রায় সাড়ে ৭কোটি টাক্যা ব্যয়ে রহনপুর পৌরসভার চলমান আইইউজিআইপি প্রকল্পের আওতায় ৬ তলা ভিত্তির উপর ৪ তলা মার্কেটটি নির্মান করা হচ্ছে।