ফেনীতে বালুবাহী ট্রাকে ট্রেনের ধাক্কায় দুইজন নিহত

  • আসাদুজ্জামান দারা
  • ২০২৪-০৪-০৫ ২২:৩৮:১৮
image

ফেনী প্রতিনিধি 
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, ট্রেন চলাচলের সময় গেইট না ফেলার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মো. জাকির হাসান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নং রেলগেটে সকাল সাড়ে আটটার দিকে গেইটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলেন না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটবেরিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। পরে খবর পেয়ে রেললাইনের উপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশ সরিয়ে নেন রেলওয়ে কর্তৃপক্ষ। ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম ট্রেন দুর্ঘটনায় নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পিছনের অংশে লেগে দুর্ঘটনা ঘটে। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।