চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একশত গ্রাম হেরোইন ও ছয়ষত পিস ইয়াবা ট্যাবলেটসহ মুনজুর আলী(৪১) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। গত বুধবার (৩এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে হাকিমপুর উত্তরপাড়া গ্রামে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি হাকিমপুর (নদীর ধার) গ্রামের মৃত লুঃফর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার মুনজুরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।