চাঁপাইনবাবগঞ্জে ৬১০টি দরিদ্র সীমান্তবাসী পরিবারের মাঝে বিজিবি’র ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-০৪ ২৩:৩১:৫১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) উদ্যোগে ব্যাটালিয়ন সদর ও অধীনস্থ ১৭টি বিওপি এলাকার ৬১০টি দূ:স্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪এপ্রিল) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলার শিবগঞ্জ উপজেলা ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সীমান্তবাসীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।
এর মধ্যে শিবগঞ্জের মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ইফতার বিতরণ করেন বিজিবি’র রাজশাহী সেক্টও কমান্ডার কর্নেল মো: ইমরান ইবনে রউফ ও  ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান। ব্যাটালিয়ন সদর এলাকায় ইফতার বিতরণ করেন ৫৩ বিজিবি উপ-অধিনায়ক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার। অনান্য বিওপি এলাকায় ইফতার বিতরণ করেন সংশ্লিস্ট কোম্পানী ও বিওপি কমান্ডারগণ। ইফতার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, প্রধানমন্ত্রীর আহব্বানে সাড়া দিয়ে বিজিবি মহাপরিচালকের নির্দেশণায় এবছর ইফতার পার্টি না করে দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।