চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের অভিযানে ২১০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ৫

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৪-০৪ ২৩:২৯:৩৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক তিনটি অভিযানে ২১০ বোতল ফেনসিডিলসহ ৫ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে এক শিশু  ও এক নারী রয়েছে। অভিযানে জব্দ হয়েছে ৩টিঁ মোটরসাইকেল। বৃহস্পতিবার(৪ এপ্রিল) অভিযানগুলো চালানো হয়। গ্রেপ্তাররা হল- সদর উপজেলার বারঘরিয়া লক্ষীপুর কামারপাড়া গ্রামের বাদশার ছেলে নাসিরুল(৪৭),বারঘরিয়া লাহারপুর মোড়লপাড়া গ্রামের রোকনুজ্জামানের স্ত্রী শারমীন খাতুন(২৭), জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর আচমতপুর রিফিউজিপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম বাবু(২৪), দাইপুকুরিয়া দাড়িগাছা গ্রামের ফুলজান আলীর ছেলে নাহিদ আলী(১৫) ও তেলকুপি লম্বাপাড়া গ্রামের সোহেল রানা(২৮)।
বৃহস্পতিবার(৪ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানগুলো নিশ্চিত করা হয়। এত বলা হয় পুরাতন মহানন্দা সেতুর টোলপ্লাজা থেকে ৯০ বোতল ফেনসিডিল ও ১টি মোটরসাইকেলসহ আটক হয় নাসিরুল ও শারমিন, নতুন হুজরাপুর ফায়ার সার্ভিস মোড় থেকে ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ আটক হয় শরিফুল ইসলাম বাবু ও নাহিদ এবং আলীনগর রেলক্রসিং সংলগ্ন মডেল মসজিদের পাশ থেকে  ৬০ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ আটক হয় সোহেল রানা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বলেন, এসব ঘটনায় সদর থানায় তিনিটি পৃথক মামলা হয়েছে।