রাশিয়া দাবি করেছে, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেন ৮০ হাজারের বেশি সেনা হারিয়েছে। মঙ্গলবার এ তথ্য উল্লে¬খ করে দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, দেশের সেনারা শত্রুদের সমর সক্ষমতা হ্রাস করে চলেছে।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই তিন মাসে ইউক্রেনীয় বাহিনীর ১২০০ ট্যাংকসহ ১৪ হাজারেরও বেশি সাঁজোয়া যান, সামরিক সরঞ্জাম ও স্থাপনা ধ্বংস করেছে রুশ সেনারা। আর এই তিনমাস অভিযান চালিয়ে ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে প্রায় ৪০৩ বর্গকিলোমিটার অঞ্চল উদ্ধার করতে সক্ষম হয়েছে রুশ সেনারা। শুধু মার্চ মাসেই ইউক্রেনের সেনাবাহিনী ও বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ১৯০টি ছোট- মাঝারি এবং ২টি বড় হামলা চালিয়েছে রুশ বাহিনী।
শোইগু আরও বলেন, গত দু’বছরে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের তেমন কোনও সাফল্য নেই। কিন্তু তারা এখনও তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদের বিশ্বাস করানোর চেষ্টা করে যাচ্ছে যে রুশ প্রতিরক্ষা বাহিনীকে পরাজিত করার সক্ষমতা তারা রাখে।
এরআগে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ২০২২ সালের ফেব্র“য়ারি থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দু’বছরে ইউক্রেনীয় বাহিনীর মোট ৪ লাখ ৪৪ হাজার সেনা কর্মকর্তা ও সদস্য নিহত হয়েছে।
তবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির রজলেনস্কি দাবি করেছিলেন, যুদ্ধের গত দু’বছরে ইউক্রেনীয় বাহিনী মাত্র ৩১ হাজার সেনা হারিয়েছে।