গোলাপগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের কেন্দ্রীয় নেতারা

  • গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
  • ২০২৪-০৪-০৩ ২২:৪০:৪৫
image

গোলাপগঞ্জে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের পরিদর্শন ও শান্তনা জানিয়ছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা,ঢাকা মহানগর উত্তর শাখার আমীর মোহাম্মদ  সেলিম উদ্দিন।তিনি  মঙ্গলবার গোলাপগঞ্জ পৌর এলাকায় ও আমুড়া ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের সান্ত্বনা দিয়ে, সহযোগীতার আশ্বাস দেন।তিনি ধৈর্য ধারণ করে পরিস্থিতি কাটিয়ে উঠতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও সরকারের পাশাপাশি বিত্তবানদের সহায়তা কামনা করেন। এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা জামায়াত নেতা হাফিজ নাজমুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান, জামাত নেতা রেহান উদ্দিন রায়হান, গোলাপগঞ্জ পৌর জামাতের আমীর মাওলানা আব্দুল খালিক, সেক্রেটারি কাজী শাহিদুর রহমান, জামাত নেতা রাসেল আহমদ প্রমুখ।