চাঁপাইনবাবগঞ্জে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ বিষয়ক অবহিতকরণ সভা

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৪-০৩ ২১:২৮:৩২
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন-২০১৩ সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নিশাত আনজুম অনন্যা। জাতীয় পুষ্টি সেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য দেন উপজেলা ¯া^াস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. আব্দুল হামিদ।
আইন সম্পর্কে আলোচনা করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক চিকিৎসক ডা, ইসমাইল, চিকিৎসক ডা, নুসরাত শারমিন, উপজেলা স্যানিটারি অফিসার রেবেকা সুলতানা,বীর মুক্তিযোদ্ধা  মাহতাবুল আলম নুরী, গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) ময়েন উদ্দিন প্রমুখ।