চাঁপাইনবাবঞ্জে গোয়েন্দা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৪-০২ ২১:৪৫:২৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের  সদর উপজেলায়  জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৫ বোতল ফেনসিডিলসহ মো.গুমানী(৪০) নামে এক ব্যাক্তি গ্রেপ্তার হয়েছে। তিনি সদর উপজেলার রামচন্দ্রপুর কুথনীপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
ম্ঙ্গলবার(২ ্ এপ্রিল) বিকাল সোয়া ৪টায় পুলিশ সুপারের কার্যালয়ের পেস বিজ্ঞপ্তিতে বলা হয়,গত সোমবার(১ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে সদর উপজেলার জোড়া বকুলতলা মোড় এলাকা থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী বলেন, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে। আসামীকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।