মানব সেবা সংগঠনের উদ্যোগে দুস্থ, অসহায় এবং পথচারী রোজাদারের মাঝে ইফতার বিতরণ

  • শেখ বদর উদ্দীন ঃ
  • ২০২৪-০৪-০২ ২১:৪০:৪৯
image

খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এম.পি’র পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন মানব সেবা সংগঠনের উদ্যোগে দুস্থ, অসহায় ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ২ এপ্রিল সোমবার আছরবাদ কুয়েট পকেটগেটস্থ মানব সেবা সংগঠনের এ ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওযামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী। সংগঠনের সভাপতি মোঃ পারভেজ আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেছ্চাসেবক লীগের সদস্য মো.ফয়সাল হোসেন, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, সাংবাদিক মিহির বিশ্বাস, কুয়েট কর্মচারী সমিতির সভাপতি শেখ এরশাদ আলী, সিনিয়র সহ-সভাপতি মো. শাহরিয়ার খান, সাংগঠনিক সম্পাদক মো. স¤্রাট কাজী, মহিলা বিষয়ক সম্পাদক রুমা আক্তার, নির্বার্হী সদস্য বেগ শিবলী। এ সময় সংগঠনের কোষাধ্যক্ষ মো. রাজু শেখ, ইমরান আলী রনি, মোঃ শফিউদ্দিন শফি, মোঃ সবুজ কাজী, মো. হাবিবুর রহমান, সাইফূল ইসলাম, এনামুল হাসান, শেখ মেহেদী হাসান, এস এম মাহমুদুন্নবী, আব্দুল্লাহ, শরিফুল ইসলাম রানা, সোহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যয়ের নেতৃবৃন্দ ও অন্যান্যরা উপস্থিত ছিলেন ।