রমজান উপলক্ষে চাঁপাইনবাবঞ্জে দরিদ্রদের মাঝে রেড ক্র্র্র্র্র্রিসেন্ট সোসাইটির উপহার বিতরণ

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৪-০২ ২১:০৯:১৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র রমজান উপলক্ষে  শতাধিক দরিদ্র মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি উপহার সামগ্রী বিতরণ করেছে। মঙ্গলবার(২এপ্রিল) সকালে জেলা শহরের নামোশংকরবাটী এলাকায় রেড ক্রিসেন্ট সোসাইটি,চাঁপাইনবাবগঞ্জ ইউনিট পরিচালিত মঞ্জুর আহমেদ মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্রে  এসব উপহার বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি,চাঁপাইনবাবগঞ্জ ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন।
এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি,চাঁপাইনবাবগঞ্জ ইউনিট সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু,নির্বাহী সদস্য আবু সুফিয়ান,মুশফিকুর রহমান টিটো, আল কামাল ইব্রাহীম রতন,আব্দুর রাকিব, বীর মুক্তিযোদ্ধাআব্দুর রহমান সহ চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার,আজবীন সদস্য, যুব রেড ক্রিসেন্ট সদস্য,এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও  সয়শ্লিস্টরা উপস্থিত ছিলেন।