হো স নে য়া রা বে গ ম

  • তুমিময় তুমি
  • ২০২৪-০৪-০২ ০৯:৫০:৩১
image

এই যে তোমার না থাকা
নির্জন বারান্দা
চায়ের টেবিলের নিঃসঙ্গতা 
কোথাও নেই কিছুতে নেই নেই করেও
সবকিছুতেই থেকে যাওয়া --
বোধের অন্তঃপুরে সে আমার সীমাহীন পাওয়া।

বুকের গহীনে ঝুমঝুম বৃষ্টির তান
ইথারে হারানো দিনের গান
পাখপাখালির কলরোল কোলাহল 
কোথায় নেই তুমি?
বাতাসে তোমার গায়ের গন্ধ
চেনা পারফিউম ;
আফটার সেভ লোশনের মৃদু সুবাস
ভেসে বেড়ায় সারা ঘরময়।
চলে যেয়েও রয়ে গেছ সর্বত্র পরম নির্ভতায়। 
এখনো ছায়া দাও মায়া ছাড়াও নিঃশব্দে অসীম মমতায়।
চার দশকের অধিক পাশাপাশি হেঁটেছি বা কতদূর --
নিমিষেই পারি দেই এখন
সহস্র আলোকবর্ষ অথবা ইচ্ছে যতদূর। 
উৎসব পার্বণে অতি উৎসাহী 
দিশাহারা আমার দিশারী তুমি।