চাঁপাইনবাবঞ্জে ট্রাকের সাথে যাত্রীবাহী অটোরক্সিার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৪

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-৩১ ২১:২৫:২৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকের সাথে একটি যাত্রীবাহী অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে রাকিবুল ইসলাম(৬০) নামে অটোরক্সিার এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রবিবার সকাল  ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কলাবাড়ি নামক স্থানে বন্দর অভিমুখী একটি খালি ট্রাকের সাথে(রাজ-মেট্রো-ট-১১-০৪৭৩) বিপরীতমুখী একটি যাত্রীবাহী অটোরক্সিার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আহত হয় ৫ জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেস্কে নেয়া হলে রাকিবুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তিনি শিবগঞ্জের নতুন উনিশবিঘী গ্রামের মৃত আরিফ আলীর ছেলে। পুলিশ ঘটনার পর ট্রঠশ ও হেলপারকে আটক করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন,এই ঘটনায় আহতরা হলেন, শিবগঞ্জের সোনামসজিদ এলাকার  মো.পারুলের মেয়ে বিলকিস(২৬),একই এলাকার কালুর মেয়ে আনিকা ও  রানীহাটী এলাকার মৃত কহিনুরের ছেলে আজিজ(৪০) ও  মুসলিমপুরের রুহুল আমিনের ছেলে অব.বিজিবি সদস্য মহসিন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।