চাঁপাইনবাবগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রস্তুতি সভা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-৩১ ২১:১১:৩১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আসন্ন বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনে প্রস্তুতি সভা হয়েছে। রবিবার(৩১ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক একএেম গালিভ খান। নববর্ষ উপলক্ষে আয়োজিত বিস্তারিত কর্মসূচী তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলাম। কর্মসূচীর মধ্যে রয়েছে পহেলা বৈশাখে গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরে বর্ণিল মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান,বাংলা নববর্ষ ও বঙ্গবন্ধু শীর্ষক শিকার্থীদের কুইজ প্রতিযোগিতা, আলোচনা অনুষ্ঠান, গ্রামীণ মেলা ইত্যাদি।
সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।