বালুবাহী ট্রাকের চাপায় স্কুল ছাত্র নিহত

  • এম.এন আলম
  • ২০২৪-০৩-৩০ ২৩:২৯:১৭
image

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলাধীর কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামে বিরিশিরি - শ্যামগঞ্জ জাতীয় মহাসড়কে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বালুবাহী ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে নির্মমভাবে  শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনা এলাকায় শোকের ছাযা নেমে আসে । এবং এর প্রতিবাদে  শতশত মানুষ বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেন ।  অনুসন্ধানে জানা যায় যে শনিবার (৩০ মার্চ) বিকেলে  ইন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত শিশুর নাম আরাফাত (৭)। সে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ইন্দ্রপুর গ্রামের বাসিন্দা মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা কার্যক্রমের শিশু শ্রেণিতে পড়ত।
পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে পার্শ্ববর্তী একটি বাড়িতে শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যায় আরাফাত। পড়া শেষে পায়ে হেঁটে বাড়ী ফিরছিল। এই সময় তার বাড়ির সামনে ইন্দ্রপুর এলাকায় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। এ সময় চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। 
নিহত শিশু আরাফাতের বাবা মো. সোহেল মিয়া বলেন, প্রাইভেট পড়ে আমার ছেলে রাস্তার এক সাইড দিয়েই বাড়ি আসতেছিল। ট্রাক ডাবল ওভারটেক করতে গিয়ে আমার ছেলের উপরে তুলে দেয়। আমি এর সুষ্ঠ বিচার চাই।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক মো. সাদেকুজ্জামান বলেন, লোকজন সড়কটি অবরোধ করে রেখেছেন। আমরা যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছি। তাছাড়াও ঘাতক ট্রাকটি আটকের জন্য চেষ্টা অবাহ্যত রয়েছে।