বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ঈদে ফিটনেস বিহীন গাড়ী সড়কে না নামাতে গাড়ির মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সাথে সড়ক দুর্ঘটনা রোধে দ্রুত গতিতে গাড়ী না চালাতে চালকদের প্রতিও অনুরোধ জানান তিনি।
দুপুরে রাজধানীর তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে অনুষ্ঠিত পণ্য পরিবহন মালিক শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, পণ্য পরিবহনের যানবাহনে যাত্রী নেয়া থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি আইন মেনে সড়কে গাড়ী চালানোর আহ্বানও জানান তিনি।