কিশোরগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ আটক ২

  • ফারুকুজ্জামান
  • ২০২৪-০৩-২৯ ২২:২৩:১৭
image

কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জে ৩৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প। 
শুক্রবার(২৯ মার্চ) সকালে র‌্যাব-১৪
কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের পিরিজপুর বাজারের বাশমহল সংলগ্ন ভৈরব টু কিশোরগঞ্জ মহাসড়কের উপর গাড়ি তল্লাশি করে পিকআপে থাকা ৩৮ কেজি গাঁজা নগদ ৪ হাজার টাকা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোনসহ ২ জনকে আটক করে র‌্যাব।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মো. আবুল বাসার (৪২) ও নয়নপুর এলাকার মো. শফিকুল ইসলাম (৬১)।
এ বিষয়ে আটক আসামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।