ফুলবাড়ীগেট প্রতিনিধি : শিরেমণির ঐতিহ্যবাহী তরুণ সংঘের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। এলাকার বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে প্রতি বছর পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে শিরোমণি ্তরুণ সংঘ ক্লাব। ২৮ মার্চ বৃহস্পতিবার আছরবাদ শিরোমণিস্থ ক্লাব ভবন প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শিরোমণি তরুণ সংঘের সভাপতি শেখ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে খানজাহান আলী থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ হোসেন, ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর হোসেন,আওয়ামী লীগ নেতা শেখ ইকবাল হোসেন, খ.ম লিয়াকত আলী, জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, শেখ আলমগীর হোসেন, মোড়ল হাবিবুর রহমান, খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এস এম এ দাউদ আলী খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতি শেখ বদর উদ্দিন, ইফতেখার আলম বাপ্পি, ইউপি সদস্য আলহাজ্জ শেখ আলামিন, ইউপি সদস্য শেখ আমজাদ হোসেন, রফিকুল ইসলাম, গোলাম কিবরিয়া, ইউপি সদস্য শাহ হাফিজুর রহমান, নবিরুল ইসলাম রাজা, আবু হেনা বাবলু, সাইফূল ইসলাম পলাশ, আকিব জাভেদ, আজিম হোসেন বাশির, শহিদুল ইসলাম, কেবল শিল্পের সিবিএ সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, রেজওয়ান আকুঞ্জি রাজা, শাহজাহান, মো. হায়দার আলী, মো. রাকিব মোল্যা, মোস্তাফিজুর রহমানসহ এলাকার বিভিন্ন সামাজিক রাজনৈদিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে আলোচনা করেন মাওলানা আবুল বাশার জিহাদী এবং দোয়া পরিচালনা করেন শিরোমনি বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান।