শ্রীলঙ্কায় কৌশলগত গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে চীন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২৮ ১১:০৯:৫৭
image

বুধবার  (২৭শে মার্চ) চীনের বেইজিং-এ প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে বৈঠকের পর শ্রীলঙ্কায় কৌশলগত গভীর সমুদ্রবন্দর ও বিমানবন্দর তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে চীন।এসব তথ্য জানিয়েছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধন। 
চীনের রাষ্টায়াত্ত গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, বুধবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধন। এসময়, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও দুই দেশের মৌলিক স্বার্থ রক্ষায় একসাথে কাজ করার কথা বলেন শি জিনপিং। বাণিজ্যিক সম্পর্ক জোরদারের পাশাপাশি ‘বেল্ট এন্ড রোড’ এর আওতায় অবকাঠামোগত উন্নয়নের কথাও বলেন তিনি। সেই লক্ষ্যে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দর ও হাম্বানটোটা বন্দর উন্নয়নের জন্য সহায়তা প্রস্তাব দিয়েছে বেইজিং। প্রতিবেদন থেকে জানা গেছে, শ্রীলঙ্কার সার্বভৌম ঋণখেলাপি হওয়ার পর জাপানি অর্থায়নে কলম্বো বিমানবন্দরের সম্প্রসারণ কাজ বন্ধ ছিল।  
এছাড়া, শ্রীলঙ্কার বৈদেশিক ঋণের পুনর্গঠনে সহায়তা করবে দেশটির বৃহত্তম দ্বিপাক্ষিক ঋণদাতা চীন। এটি আইএমএফের ২ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহযোগিতার অন্যতম শর্ত।  তবে, ঋণ পুনর্গঠনের বিষয়ে বেইজিংয়ের অবস্থান প্রকাশ না করা হয়নি। শ্রীলঙ্কার কর্মকর্তারা বলেছেন, ঋণের কিস্তি আদায়ে অনড় চীন। সেক্ষেত্রে ঋণের মেয়াদ বাড়াতে বা সুদের হার সামঞ্জস্য করতে পারে বেইজিং।
২০২২ সালে শ্রীলঙ্কার প্রয়োজনীয় আমদানির অর্থায়নের জন্য বৈদেশিক মুদ্রার ঘাটতি ছিল। ৪৬ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণের জন্য খেলাপি ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। সরকারবিরোধী আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।