চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা ট্রান্সফর্মার চোরচক্রের হোতাসহ ৪ সদস্য গ্রেপ্তার,চুরিকৃত ৪ ট্রান্সফর্মার উ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৭ ২২:০৬:৫৯
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা বৈদ্যূতিক ট্রান্সফর্মার চোরচক্রের মূলহোতাসহ ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে চুরি যাওয়া পল্লী বিদ্যুতের ৩টি ও বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের(বিএমডিএ) ১টি সহ ৪টি ট্রান্সফর্মার ও ট্রান্সফর্মারের মালামাল। গ্রেপ্তাররা হল- চোরচক্রের মূল হোতা ও জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের হেলাচী গ্রামের রবিউল ইসলাম রবুর ছেলে গোলাম রশিদ ওরফে রসুল(২৮),চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দেনিগর সেলিমবাদা গ্রামের আলাউদ্দিন আলার ছেলে খাইরুল ইসলাম(৩৭),রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা এলাকার আবু সাইদের ছেলে আমিনুল ইসলাম(২৮) ও চেরাইমাল ক্রেতা  চাঁপাইনবাবগঞ্জ শহরের আজাইপুর ধানুর মোড় মহল্লার  গুল মাজনের ছেলে মো.মোরসালিন(৪৮)।
বুধবার(২৭ মার্চ) দুপুর আড়াইটায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় প্রেস ব্রিফিং এ ঘটনার বর্ননা দেন অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গাীর আলম। তিনি বলেন,গত ৫ ও ১৩ মার্চ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চর ইসলামবাদ নামোচরি গ্রাম হতে ৩টি ও ১৬ মার্চ সুন্দরপুর ইউনিয়নের কিচনীদহ এলাকা থেকে ১টি সহ চারটি ট্রান্সফর্মার চুর যায়।  এ ব্যাপারে সদর থানায় দুটি পৃথক মামলা হলে পুলিশ তথ্য প্রযুক্তির সাহায্যে ও গোয়েন্দা তথ্যে গত ২২ মার্চ  প্রথমে মুলহোতা গোলাম রশিদ ওরফে রসুলকে গ্রেপ্তার করে। রিমান্ডে তার দেয়া তথ্যে ওইদিন গ্রেপ্তার হয় চোরাইমাল ক্রেতা মোরসালিন। আদালতে তার দেয়া তথ্যে গত মঙ্গলবার(২৬ মার্চ) রাত সোয়া ১১টায় গ্রেপ্তার হয় চোর চক্রের সক্রিয় সদস্য খাইরুল ও  আমিনুল। মেরাসালিনকে গ্রেপ্তারের পর দু’দফায় তার বাড়ি ও দোকানে তল্লাশীর পর চর ইসলামবাদ নামোচরি গ্রাম হতে উদ্ধার হয় সাড়ে ২৩ কেজি তামার তার। তার বাড়ি থেকে উদ্ধার হয় ট্রান্সফর্মারের মুল অংশ। বুধবার বিকালে খাইরুল ও  আমিনুলকে আদালতে পাঠানো হয়েছে।