চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্ঝীবন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৭ ১৮:২৭:০৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে  এক কেজি চারশত আশি গ্রাম হেরোইন ও তিনশত নব্ব্ই পিস ইয়াবা বিক্রির জন্য হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় রায়হান আলী ওরফে নয়ন(২৯) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড,সেই সাথে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই বছর কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলয় অপরাধ প্রশাণিত না হওয়ায় শাহরয়িার কামাল ওরফে ডালিম ও  মুনিরুল ইসলাম ওরফে মংলু নামে দুই ব্যাক্তিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। বুধবার (২৭ মার্চ) দুপুরে সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী আসামীদের উপস্থিতিতে আদেশ প্রদান করে । দন্ডিত রায়হান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিযনের আজমতপুর চাঁনপুর গ্রামের মনিরুল ইসলাম ওরফে রাকিব আলীর ছেলে।
আদালত সূত্র ও  মামলার বিবরণে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২০ সালের ১৫ ডিসেম্বর সন্ধ্যায় শাহাবাজপুর ইউনিয়নের কাগমারি এলাকায় বিজিবি’র অভিযানে ১ কেজি ৪৮০ গ্রাম হেরোইন ও ৩৯০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার হয় রায়হান। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় ৩ জনকে আসামী করে মামলা করেন ৫৯’বিজিবি ব্যাটালিয়নের নায়েব সুবেদার রেনু মিয়া। ২০২১ সালের ২৩ জানুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) জিন্নাতুন ইসলাম ওই ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানীর পর আদালত বুধবার রয়হানকে দোষী সাব্যস্ত করে ও অন্য দু’জনকে খালাস দিয়ে  রায় ঘোষণা করে। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড আখিরুল ইসলাম রাসেল ও  আব্দুল ওদুদ।