শীতের শিশিরস্নাত হলুদ গাঁদার ঝোপ
গোলাপের মিষ্টি গন্ধেও শিশিরের ঘ্রাণ।
মাথা নুয়ে ঝুলে আছে শিশিরে ভেজানো মোরগ ঝুঁটি।
জুই,জবা,যুথি আর কামিনীর গায়ে গায়ে মাখা শিশির বিন্দু।
ঝরঝর শব্দে ঝরে অবিরাম বড়ো বড়ো ফোটায় শিশিরজল
দ্রুত লয়ে স্বর্পিনী চলে শাবকের কাছে শুকনো পাতায় দিয়ে ভর
ত্রস্ত হরীণি উর্ধ্ব শ্বাসে ছুটে হরিণের পালে নিয়ে সতর্কবাণী।
এ বিশ্ব এখন শিশিরের ছলনায় রহস্যময়
বুনোপথে পাতায় পাতায় চলে ফিসফিসানি।
মুঠোমুঠো ঝরে পরে শিশিরস্নাত বুনো স্বপ্ন
বুনোহাঁস তার সব বিবাদ নিয়েছে মিটিয়ে, বুনোহাঁসির সাথে
কোকিলা কোকিলের সাথে বসে সাধে গলা,সামনে ফাল্গুন।
সকালের ঘন কুয়াশার ফাঁকেফাঁকে উঁকিঝুঁকি দেয় সূর্য দেবতা
জানান দেয় বনবাসিদের, এইতো আমি।
শুনেই এক বুক শ্বাস নেয় ওপারের মাঠের সরষে ফুলের
দল।
এইভাবে লুকোচুরি চলে বুনোফুলের বনে
শুকনো পাতায় তারি ধ্বনি শুনি গানে আর গানে।