এ বাড়ির দিকে ওরা ফিরেও তাকায়না
একদিন এখানেই ছিলো নাওয়াখাওয়া জলপান,
সময়ের হাতে কাস্তে দিয়ে কেটেছে সব
সম্পর্কের উপরে লেপ্টে গেছে ধূলোর স্তুপ
বাড়িয়ে দাও সে-ই স্নেহময় কালো হাত
এক'পা দু'পা করে হাঁটবো আঙুল ধরে
যদি আবারও অপেক্ষা করতে হয় জন্মের
তবুও,তবুও,তবুও-