নিরাপদ সড়ক চাই(নিসচা) টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার(২৬ মার্চ) সকালে নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড়মনির নেতৃত্বে শহীদ স্মৃতি পৌর উদ্যানের স্মৃতি সৌধে পুষ্পাঞ্জলি অর্পন করেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই(নিসচা)টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল ঝান্ডা চাকলাদার, সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু ও হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ, যুগ্ম সম্পাদক এ.কে.এম মহিবুজ্জামান মুক্তা, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মামুন জামান, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বিজু, কার্যকরী সদস্য সেতারুজ্জামান রিপন ও খন্দকার সজীব রহমান প্রমুখ।