চাঁপাইনবাবগঞ্জ যথাযোগ্য মর্যাদায় মহান স্বাদীনতা ও জাতীয় দিবস উদযাপন

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৬ ২১:২৭:৫৬
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। মঙ্গলবার(২৬মার্চ) দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মুক্তিযুদ্ধে শহীদদের নামফলক স্তৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য ও জেলা  আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল ওদুদের নেতৃত্বে নেতা-কর্মীরা,জেলা প্রশাসক একেএম গালিভ খানের নেতৃত্বে জেলা প্রশাসন,পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন সহ মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন সরকারি বেসরকারি,সাংস্কৃতিক,সামাজিক,রাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।
এরপরপরই  সরকারি কলেজ মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জাননো হয়। সকালে ডা.আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু ডাক্তার ষ্টেডিয়ামে জেলা প্রশাসেনওে আয়োজনে মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য,যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের জেলা প্রশাসনের  পক্ষ থেকে সংবর্ধণা দেয়া হয়। আয়োজন করা হয় ইফতার মাহফিল। এছাড়া দিনব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন পৃথকভাবে বিভিন্ন কর্মসূচী পালন করে।