স্বাধীনতা দিবস উপলক্ষে চাঁপাইনবাবঞ্জে দরিদ্রদের মাঝে বিজিবি’র ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৬ ২১:১৯:৩৭
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩বিজিবি) আয়োজনে একশত অসহায় পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(২৬ মার্চ) জেলা শহরের বিউগল বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মনির-উজ-জামান,উপ-অধিনায়ক সহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।  
সন্ধ্যা পৌনে ৭টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে  বিজিবি জানায়, এ বছর  ইফতার পার্টি আয়োজন না করার প্রধানমন্ত্রীর নির্দেশণা অনুযায়ী এ বছর ইফতার পার্টি আয়োজন না করে দরিদ্রদের মাঝে ইফতার ও থাদ্যসামগ্রী বিতরণ করা হয়।