মো হা ম্ম দ আ ন্ও য়া রু ল ক বী র

  • সিদ্ধিলাভ
  • ২০২৪-০৩-২৫ ২৩:০৮:১৮
image

আমি নিয়মিত যোগব্যায়াম করি। বিশেষতঃ খুব ভোরে নির্জন নদীর তীরে যেয়ে প্রাণায়াম করা দীর্ঘদিনের অভ্যাস। আজ ভাবলাম লঘু কিংবা বৈদিক প্রাণায়াম আর নয়। এ দুটো তো গৃহীদের জন্য। সংসারে থেকেও আমি তো মূলতঃ সন্ন্যাসী। এখন আমি যোগী সাধক হতে চাই। তাই শুরু করতে হবে রাজযোগ প্রাণায়াম যা অতীতে সাধক পুরুষেরাই করতেন। 
যথারীতি নদীর তীরে যেয়ে বটগাছটির নীচে পদ্মাসনে বসে পড়ি। চোখ মুদে ধ্যান করতে শুরু করি সময় ভাবনা দূরে সরিয়ে দিয়ে। ধ্যান করতে করতে অনুভব করি আমি শূন্যে ভাসছি। হঠাৎ চেয়ে দেখি আমার দেহ পদ্মাসনেই মূর্তিবৎ বসে আছে। বুঝতে পারি আমি আর আমার দেহে নেই। আমি এখন ষড়রিপুর বাইরে ঈশ্বর কিসিমের কিছু। এই আমিকে খুঁজার সাধনাতেই থাকেন সাধকেরা। হিন্দু কলেজের ছাত্রাবস্থায় স্বামী বিবেকানন্দ প্রাণায়াম করে এভাবে দেহ থেকে বের হয়ে যেতে পারতেন। তবে কি আমিও আজ সিদ্ধিলাভ করলাম!