চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৩-২৫ ২১:২১:১৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে  স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ছাইদুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উঁরাও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন,নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো.মোজাহারুল ইসলাম,সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ ও বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ।
উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি কর্মকর্তা,শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শেণি-পেশার প্রতিনিধি। সভায় মুক্তিযুদ্ধের প্রেক্ষপট এবং মুক্তিযুদ্ধ শুরুর সময়, স্বাধীনতা ঘোষণার প্রাক্কালে ও  মুক্তিযুদ্ধকালীন পাকিসস্তানি কর্তৃক গণহত্যার উতিহাস নিয়ে আলোচনা করা হয়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায়  গড়ে তোলা,বঙ্গবন্ধুর অবদান ও দেশের সঠিক ইতিহাস জানানো নিয়েও কথা বলেন আলোচকগণ। এদিকে দিবসটি উদযাপন উপলক্ষে নবাবগঞ্জ সরকারি কলেজে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শণী আয়োজন করা হয়। সোমবার সকালে কলেজের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্ণার এবং আঞ্চলিক ইতিহাস সংগ্রহশালায় এসব অনুষ্ঠান আয়োজন করা হয়।