দুই ম্যাচ টেস্ট ক্রিকেট সিরিজের প্রথম খেলার চতুর্থ দিনে ব্যাট করছে বাংলাদেশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২৫ ১০:০৪:২৫
image

দুই ম্যাচ টেস্ট ক্রিকেট সিরিজের প্রথম খেলার চতুর্থ দিনে ব্যাট করছে বাংলাদেশ। শ্রীলঙ্কার দেয়া লক্ষ্যের চেয়ে এখনো ৪৫৯ রানে পিছিয়ে বাংলাদেশ। হাতে আছে মাত্র ৪ উইকেট।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৮০ রান করে শ্রীলঙ্কা। জবাবে প্রথম ইনিংসে মাত্র ১৮৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে নেমে রানে পাহাড় গড়ে লঙ্কানরা। সব উইকেট হারিয়ে করে ৪১৮ রান।
সিলেট টেস্ট জিততে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫১১ রানের। বিশাল লক্ষ্য তাড়ায় নেমে তৃতীয় দিনের শেষ সেশনেই ৫ উইকেট হারিয়ে বসে টাইগাররা। ওপনার মাহমুদুল হাসান ফেরেন ০ রানে। আরেক ওপেনার জাকির হাসান করেন ১৯ রান। অধিনায়ক নাজমুল হাসান ৬, শাহাদাত হোসেন ০ এবং লিটন দাস প্রথম বলেই উইকেট বিলিয়ে দেন।
তাতে রেকর্ড রান তাড়ায় জেতার যে লক্ষ্য তা অসম্ভব হয়ে যায় বাংলাদেশের জন্য। এরপর চতুর্থ দিনের শুরুতেও হোঁচট খায় টাইগাররা। আগের ম্যাচের সর্বোচ্চ রান সংগ্রাহক তাইজুল ইসলাম ফেরেন ৬ রানে। ৫১ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশ এখন বড় হারের শঙ্কায়।