মো শা হে দ চৌ ধু রী

  • রহমতেরই দোকান পেতে
  • ২০২৪-০৩-২৪ ২৩:২৯:২৮
image

রহমতেরই দোকান পেতে বসেছো রমজানে
পূণ্য বিলাও উদার হাতে বান্দা তোমার জানে।।

লাগেনা আর টাকা কড়ি কিনতে রহমত সুধা
চাইলেই তা দাও বিলিয়ে হে মাবুদ হে খোদা।
দূর সাগরের বাতাস এসে বলছে কানে কানে।।

দাঁড়িপাল্লা রেখে দিয়ে খাবলা ভরে দাও
বান্দার ডাকে যখন তুমি তার দিকে তাকাও।
সকল হৃদয় পূর্ণ যে হয় -- শান্তি বয়ে আনে।।

রমজানে মন ভাবনাবিহীন নরম উদার হয়
থাকেনা আর পেরেশানি দোযখেরই ভয়
জান্নাতি এক হাওয়া যে বয় তোমার নামের শানে।।