নার্সিসাস - একটা গ্রিক পৌরাণিক চরিত্র

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২৪ ২৩:০৬:২৭
image

গ্রিকপুরাণে নার্সিসাস বিওশিয়ার থেসপি শহরের এক পুরুষ শিকারী যে নিজ অনুপম সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। সে জলপরী লিরিওপি এবং নদী দেবতা সেফিসাস এর সন্তান। স্বীয় সৌন্দর্যে সে এত গর্বিত ছিল যে, যে-সব নারী তার প্রেমে পড়ত তাদেরকে সে প্রত্যাখ্যান করে দিত। 
পানিতে  নিজের ছায়া দেখে সে নিজের ছায়ার প্রেমে পড়ে যায়। ওই অবস্থায় সে মারা যায়। তাকে ভালোবেসেছিলো ইকো, যে কিনা বনের দেবী। হেরার অভিশাপে সে শুধুমাত্র একটা কন্ঠস্বরে পরিণত হয় যা কিনা প্রতিধ্বনি। নার্সিসাসের সাথে স্বপরাগায়ন ফুল নার্গিসের মিল আছে। নার্সিসাস অতিব সুদর্শন ছিলো। ইকো খুব ভালো গল্প বলতো। দেবতা জিউস তার কাছে প্রায়ই গল্প শুনতে আসতো আর প্রেম নিবেদন করতো। একদিন সে ধরা পড়লো তার স্ত্রী হেরার কাছে। হেরার রোষে ইকো তার দেহ হারালো শুধু থাকলো তার কন্ঠ। তাও কারও উচ্চারিত বাক্যের শেষ দুটি শব্দ সে ফিরিয়ে দিতো।