চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে দেড়কেজি হেরোইনসহ গ্রেপ্তার ১

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৪ ২২:১৩:৩৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্প সদস্যদের অভিযানে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বারইপাড়া গ্রাম সংলগ্ন পদ্মানদীর চর থেকে ১ কেজি ৫২৮ গ্রাম হেরোইনসহ (এক কেজি পাঁচশত আটাশ গ্রাম) রাসেল মিয়া(২৬) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। র‌্যাব জানায়,গত শনিবার(২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালানো হয়। রাসেল চাঁপাইনবাবগঞ্জ শহরের উসকাঠিপাড়া মহল্লার আনু মিয়ার ছেলে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চর ধুমিহায়াতপুর কুথনীপাড়া গ্রামের নিজ বসতবাড়ি থেকে ৭৫বোতল ফেনসিডিলসহ নাসরিন বেগম(৩৬) নামে এক নারী গ্রেপ্তার হয়েছে। রবিবার(২৪ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে অভিযানটি চালানো হয়। এসময় নাসরিনের স্বামী রুহুল আমিন(৪০) বাড়ি হতে পালিয়ে যায়।
রবিবার সকাল ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাসেল চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহে সে জড়িত। গোপন খবরের ভিত্তিতে অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ী থানায় মামলা হয়েছে।
রবিবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানে নাসরিনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।