চাঁপাইনবাবগঞ্জে একাধিক মামলার গ্রেপ্তারী পরোওয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৪ ২২:০৬:৩৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
 চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী আলফাজ আলী(৫০) গ্রেপ্তার হয়েছে। রবিবার(২৪ মার্চ) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,বিকেল সোয়া ৩টার দিকে কোর্ট বাগান এলাকা থেকে আলফাজকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আলফাজ আলী বলেন, গ্রেপ্তারের পর আলফাজকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন বলেন, আলফাজকে সোমবার আদালতে পাঠানো হবে।