চাঁপাইনবাবঞ্জে জমি নিয়ে বিরোধে ৩ ভাইকে কুপিয়ে জখম, প্রকাশ্যে ঘুরে হুমকি দিচ্ছে আসামীরা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৩-২৪ ১৮:৫৮:০৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার আলাতুলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রানীনগর গ্রামের মো.কাজীমুদ্দিনের ৩ ছেলে জমি নিয়ে বিরোধের জেরে একই গ্রামের প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ করেছেন। তিন ভাই হলেন  কামরুল ইসলাম বাচ্চু,আনারুল ইসলাম ও সদেকুল ইসলাম। এর মধ্যে কামরুল ইসলামের আঘাত গুরুতর। তার বাম হাত ধারাল অস্ত্রের কোপে বিচ্ছিন্ন প্রায়। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে জ্ঞানহীন অবস্থায় মৃত্যুর সাথে লড়ছেন বলে দাবি পরিবারের। গত ১৭ মার্চ নিজ গ্রামে ঘটনাটি ঘটে।
রবিবার(২৪ মার্চ) সকালে এ ঘটনার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামীমের গ্রেপ্তার  ও ঘটনার ন্যয় বিচারের দাবি জানানো হয়। সমেম্মলনে লিখিত বক্তব্যে ও  প্রশ্নোত্তরে দুই ভাই আনারুল ইসলাম ও সদেকুল ইসলাম বলেন, হামলা,জখমের ঘটনায় ওইদিনই চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। এরপরও থেমে নেই আসামীরা। গ্রেপ্তার না হওয়া আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে ও  প্রাণনাশের হুমকি দিচ্ছে। তারা গত ১০ মার্চ সদেকুলের স্ত্রীকে মারধর ও তার বাড়ি লুট করেছে বলেও অভিযোগ করেন। এসব ঘটনায় আবারও ২১ তারিখ থানায় জিডি করা হয়েছে। বর্তমানে পুরো পরিবার  ওই প্রভাবশালীদের কার্যকলাপে নিরাপত্তাহীনতায়  রয়েছেন।
সদও থানার অফিসার ইনচার্জ(ওসি) মিন্টু রহমান বলেন, পুলিশ ঘটনার অভিযোগ পেয়ে মামলা নিয়েছে। কয়েক আসামীকে গ্রেপ্তারও করেছে। আদালত কয়েক আসামীকে জামিন দিয়েছে।  অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে। কেউ প্রকাশ্যে ঘুরে বেঢ়চ্ছে জানতে পারলে তাকেও গ্রেপ্তার করা হবে।  মামলার তদন্ত চলছে। সকল নাগরিকের নিরাপত্তা দেয়াই পুলিশের দায়িত্ব বলেও  জানান ওসি। সম্মেলনে ভুক্তভোগী ৩ ছেরের মা, চাচা ও স্ত্রীরা উপস্থিত ছিলেন।