ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ আসন্ন ফুলতলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ,আইডিয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী শনিবার আটরা গিলাতলা ইউনিয়নের মশিয়ালি ও গিলাতলা দক্ষিনপাড়ার গাফফারফুড মোড়, বালিরঘাট, পালপাড়া, বারাকপুর খেয়াঘাট সহ বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ ও লিফলেট বিতরন করেন। এর আগে সকালে তিনি জামিরা ইউনিয়নের বিভিন্নস্থানে ব্যাপক গনসংযোগ করেন। সন্ধায় তিনি শিরোমনিতে একটি ইফতার মাহফিলে যোগদান করেন এ সময় সকলের নিকট দোয়া কামনা করেন। উল্লেখ্য উপজেলা নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন ফুলতলা উপজেলার বিভিন্নস্থানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচার প্রচারনা চালিয়ে আসছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ,আইডিয়াল ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী। বিজয়ী হতে পারলে উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে গড়ে তোলা, বেকারত্ব দুরীকরণে সহ নানা প্রতিশ্রতি দিচ্ছেন ভোটারদের ।