বাংলাদেশের বিপক্ষে ফিলিস্তিন ৫ -০ গোলে জিতেছে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৪-০৩-২৩ ১০:১৪:৫১
image

কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে বাংলাদেশের বিপক্ষে ফিলিস্তিন ৫ -০ গোলে জিতেছে। 
প্রথম ৪০ মিনিট বাংলাদেশ লড়াই করেছিল। প্রথমার্ধের শেষ ৫ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ৪৯ মিনিটে তৃতীয় গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় ফিলিস্তিন। কর্নারে শিহাব কুম্বল রিসিভ করে জায়গা তৈরি করে ডান পায়ের জোরালো শটে দলকে তৃতীয় গোল এনে দেন। তিন মিনিট পর কর্নারে ওলে দাবাঘ দারুণ এক শটে জাল কাঁপান। 
র‌্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে। এমনকি ম্যাচে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ।