বিয়ানীবাজারে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- নিউজ ডেস্ক:
-
২০২১-০৬-১৩ ০৩:৫৮:১০
নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাকে কানাইঘাটের পালজুড় গ্রামের শশুড় বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ধৃত আসামী আলী নূর (৩২) বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের সাচানচক ফেনগ্রাম গ্রামের মৃত কুতুব আলীর ছেলে। সে দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে আদালত সাজা প্রদানের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। শনিবার দুপুরে বিয়ানীবাজার থানার এসআই ফয়সাল ও এএসআই নূরনবী ছদ্মবেশে অভিযান পরিচালনা করেন। অভিযানে কানাইঘাট থানা পুলিশ সহযোগিতা করে। কানাইঘাট উপজেলার পালজুড় গ্রামে আসামীর শশুড়বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় আসামী আলী নুর গোসল করতে পুকুরে নামলে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিয়ানীবাজার থানার ওসি হিল্লোল রায় বলেন, মাদক সাজা প্রাপ্ত আসামী সে দীর্ঘদিন থেকে পলাতক। রোববার তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।