টুপটাপ জল পড়ে
গাছ থেকে ফল পড়ে
সোনামণি বই পড়ে
ফল কুড়ায় ঘূর্ণি ঝড়ে
তারপরে
দুই চোখে কাজল পরে
পায়ে সোনার নূপুর পরে
রক্ত রং আলতা পরে
কপালে চাঁদ টিপ পরে
জামদানী শাড়ি পরে ---
এলো না সে তাইতো শুধু অশ্রু ঝরে
অঝোর ধারায় বৃষ্টি ঝরে
মনটা যেন কেমন করে
মনে মনে ক্ষণে ক্ষণে কার কথা যে মনে পড়ে।