চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিভিন্ন সময় সংগঠিত অগ্নিকান্তে ক্ষতিগ্রস্থ বাড়ি ও দোকান মালিকদের মাঝে সরকারি সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(২১ মার্চ) সকালে ভোলাহাটের বিভিন্ন স্থানে সংঘটিত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৬ দোকান ও বাড়ির মালিকের হাতে ত্রাণ ও পূণর্বাসন অধিদপ্তর থেকে পাওয়া প্রতিটি দশ হাজার টাকার চেক তুলে দেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাশেদুল ইসলাম।
চেকপ্রাপ্তরা হলেন-বজরাটেক গ্রামের বাবু আলী, সুরানপুর গ্রামের ইয়ার মোহাম্মদ,রাধানগর গ্রামের আহসানুর রহমান, দুর্গাপুর গ্রামের রফিকুল ইসলাম, ফতেপুর গ্রামের পিয়ারুল ইসলাম ও মুশরীভুজা গ্রামের আব্দুর রহমান। ইউএনও কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্ত(পিআইও) রতন কুমার সহ সংশ্লিস্টরা।