সাতক্ষীরার সদরে জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান বাবু নাম ঘোষণা

  • এস এম মহিদার রহমান,
  • ২০২৪-০৩-২০ ১৬:৫১:১৬
image
সাতক্ষীরা : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে সদরে জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি মো. মশিউর রহমান বাবুর নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকালে প্রয়াত এমপি আব্দুল জব্বার সাহেব এর বাসভবনে জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন ও সাধারণ সম্পাদক সদর এমপি আশরাফুজ্জামান আশু যৌথভাবে এ নাম ঘোষণা করেন। সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণায় ইফতার মাহফিলে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে খুশির আমেজ পরিলক্ষিত হয়। সাতক্ষীরা পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব শেখ আজহার হোসেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আশরাফুজ্জামান আশু। এসময় আরো বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সহ- সভাপতি আব্দুস সালাম সরদার, ভোমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ঈসরাঈল গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, শেখ সাখাওয়াতুল করিম পিটুল, সহ- সম্পাদক ইমামুল মুসলিম দাদু, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন, সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জাতীয় ছাত্র সমাজের জেলা সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, ঝাউডাঙ্গা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মফিজুল ইসলাম। এসময় সদর এমপি আশরাফুজ্জামান আশু বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহন করবে। সে আলোকে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নির্বাচনে সাবেক এমপি হাবিবুর রহমান হবির সুযোগ্য পুত্র মশিউর রহমান বাবুকে বিজয়ের লক্ষে সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক শেখ নাঈম হাসান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুজন, অর্থ সম্পাদক আশরাফ আলী, ছাত্র বিষয়ক সম্পাদক মো. বদিউজ্জামান বদু, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের, , জেলা তরুণ পার্টির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ কারী ফিরোজ আহমেদ। এসময় জেলা, উপজেলাসহ, পৌর জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা তরুন পার্টির আহবায়ক মো. আবু ইয়াসিন।